https://www.goodreads.com/book/show/17370925

বুদ্ধদেব গুহ রচিত মাধুকরী উপন্যাসটি যে এত বিখ্যাত তা আমার জানা ছিল না। এর সম্পর্কে প্রথম জানলাম শ্রদ্ধেয় বন্ধু প্রদ্যুত কুমার রায় এবং ডা: সঞ্জীব রায় এর কাছে। এই দুজন অসাধারণ বন্ধু জুটেছে তিব্বতে ঘুরতে গিয়ে। সে আরেক গল্প। তারাই আমাকে বলেছিলেন মাধুকরী পড়তে।

দেশে ফিরে পড়তে শুরু করেছি, এখনও শেষ হয়নি। এটি বিশাল এক বই – পিডিএফ আছে ৮৩২ পাতার। প্রথমে এক দফা শুরু করে প্রায় ৫০ পৃষ্ঠা পড়েছিলাম, কিন্তু নানান কারনে খেই হারিয়ে আর এগুনো হয়নি। তারপর গত সপ্তাহে আবার ৫০ পাতা থেকে শুরু করতে চেষ্টা করলাম, কিন্তু সুবিধা করতে পারলাম না, অনেক চরিত্র ভুলেও গেছি। তাই কেঁচে গন্ডুষ করলাম – আবার প্রথম থেকে শুরু করলাম।

তবে এবার পড়ে কেন জানি আগেরবারের চেয়ে বেশী মজা পাচ্ছি। এখনও পর্যন্ত ২৩ পাতা পর্যন্ত পড়েছি। যেহেতু এবার মজা লাগছে তাই এবার আর বিরতি দিব না বলে ঠিক করেছি। প্রতিদিন একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব, দেখি কতদূর যাওয়া যায়।


Leave a comment